
সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক অর্থ সম্পাদক, জুলাই রেভ্যুলুশনারী এলায়েন্স সুনামগঞ্জ জেলার সংগঠক ও চব্বিশের গণঅভ্যুত্থানের বিপ্লবী সৈনিক, মাওলানা আতিকুর রহমান কামালী বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনরায় আমির নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
রোববার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় মাওলানা আতিকুর রহমান কামালী জামায়াত আমিরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, আশা করি ডা. শফিকুর রহমান আগামী দিনে দেশের ইতিবাচক রাজনীতিতে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, রুকনদের ভোটে সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।