1. dailyainerkantho@gmail.com : admin :
জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৩:১৫|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাইফুল আলম সরকার
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
  • 243 Time View

 

জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬ইং) রাজধানীর খামারবাড়ি ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ অনলাইন এক্টিভিস্ট আরজান ইভানের পরিবার।

এছাড়া উপস্থিত ছিলেন চিত্র জগতের এবং সঙ্গীত জগতের স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী ও কণ্ঠশিল্পী গন। এবং জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র নেতৃবৃন্দ।

রাজধানীর খামারবাড়ি এলাকায় অবস্থিত কে আইবি কনভেনশন হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গৌরব, ঐক্য ও আদর্শের পথচলায় সংগঠনটি ইতোমধ্যে সাফল্যের এক মাইলফলক—১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অতিক্রম করতে যাচ্ছে। এ গৌরবময় দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলের আলোচনা এবং প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠন নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। পরিশেষে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সকল নেতাকর্মীদের নিয়ে জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com