1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান - dailyainerkantho
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০২|
শিরোনামঃ
ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান

জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

আয়াত উল্ল্যাহ
  • Update Time : শুক্রবার, জুলাই ৩১, ২০২৬,
  • 109 Time View

 

জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

আয়াত উল্ল্যাহ,ঢাকা:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ‘ইনসাফ গার্ড’ (INSAF GUARD)। আজ শুক্রবার জুমার নামাজের পর ঐতিহাসিক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো একমাত্র আল্লাহকে রাজি-খুশি করা। জুলাই অভ্যুত্থান কোনো মানুষের একক পরিকল্পনা বা প্রভাবে হয়নি, এটি পুরোপুরি মহান আল্লাহতালার বিশেষ ইশারায় ও কুদরতে হয়েছে। এই প্রেক্ষিতে তিনি মন্তব্য করেন, জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা।
শহীদ পরিবারের পিতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি
ইনসাফ গার্ডের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন বীর শহীদের পিতা:
শহীদ মীর মুগ্ধর বাবা
শহীদ ফারহান ফাইয়াজের বাবা
শহীদ জাবের ইব্রাহিমের বাবা
এছাড়াও সমাবেশে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক ব্যক্তিত্ব ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান (বীর প্রতীক), কর্নেল জুবায়ের উল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল আজিজ ফেরদৌস, মঞ্চ ২৪ এর কেন্দ্রীয় সংগঠক আসিফ আদনান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদ খান। কর্মসূচিটিতে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী অন্যান্য শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত জুলাই যোদ্ধাগণও অংশ নেন।
ক্ষোভ প্রকাশ ও বীরত্বগাথার স্বীকৃতি দাবি
সমাবেশে বক্তারা জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং শহীদদের ত্যাগের সঠিক মূল্যায়নের দাবি জানান। ইনসাফ গার্ডের সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই অভ্যুত্থানে শুধু চারজন নয়, বরং ১৪০০-এর অধিক মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় একশরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। অথচ সমাজে আজও শিশু শহীদদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।
তিনি বীর শিশু শহীদ জাবের ইব্রাহিমকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। জাবের ইব্রাহিমের সাহসিকতার স্মৃতিচারণ করে তিনি বলেন, সে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে সাহসিকতার সাথে উচ্চারণ করেছিল—”শেখ মুজিব কোনো জাতির পিতা নয়”, তা সেই সময়ে বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের পক্ষেও উচ্চারণ করা সম্ভব হয়নি।
সমাবেশ শেষে উপস্থিত জনতা শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com