1. dailyainerkantho@gmail.com : admin :
ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:০৬|
শিরোনামঃ
1a3xvgc0xuxh ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের তিনদিন ব্যাপী পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!! বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু

ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নুরে আলম শাহ
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬,
  • 16 Time View

 

ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রচার এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ফয়সাল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের প্রকৃত চিত্র তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগৃহীত তথ্য দেশের অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণে কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও আলোকপাত করা হয়।

আলোচনায় বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসআর) প্রণয়ন ও ব্যবহারের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক তথ্যের নির্ভুলতা, হালনাগাদ তথ্যভান্ডার এবং পরিকল্পিত উন্নয়নে পরিসংখ্যানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com