1. dailyainerkantho@gmail.com : admin :
ঠাকুরগাঁওয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত - dailyainerkantho
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১:২৪|
শিরোনামঃ
তেঁতুলিয়ায়  কাঞ্চনজঙ্ঘার উঁকি। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক — আলমগীর হোসেন খান (বুটন) আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা জিসাসের শুভেচ্ছা ঠাকুরগাঁওয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত ক্রসফায়ার নয়, আইনের শাসন চাই: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯মার্চ, গুচ্ছের সম্ভাব্য তারিখ ১৯, ২০ ও ২৭মার্চ প্রত্যাশিত মডেল ইউনিয়ন গঠনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে চেয়ারম্যান পদে মোঃ জহিরুল ইসলাম গ্রাম সরকারের ধারণাকে আমূল পাল্টে দেবে ‘বাঙালি থিওরি অব কোঅর্ডিনেশন’ – ড. গোলাম রাব্বানী ইবির সকল আবাসিক হলে ৯টি ডিপ ফ্রিজ দিল ছাত্রদল

ঠাকুরগাঁওয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত

নুরে আলম শাহ
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 20 Time View

 

ঠাকুরগাঁওয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব এবং রাষ্ট্রীয়ভাবে গুণী শিক্ষক সম্মাননাপ্রাপ্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহ.হাফেজ রশিদ আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাবেক জেলা শিক্ষা অফিসার মুহম্মদ জালাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপড়া উৎসব।

এছাড়া, সাহিত্যচর্চা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং রাষ্ট্রীয়ভাবে গুণী শিক্ষক সম্মাননা লাভ করায় সিনিয়র শিক্ষক হাফেজ মুহ. রশিদ আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের এই আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সাহিত্যপ্রেমী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে নজরুলচেতনায় উদ্বুদ্ধ করতে এবং বইমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com