1. dailyainerkantho@gmail.com : admin :
তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন - dailyainerkantho
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ১১:০৫|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন

তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

মো সাইফুল আলম সরকার
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬,
  • 11 Time View

 

তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র‍্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিন এবং দাম যাচাই করা ও পছন্দের গাড়ি কেনার সুযোগ সৃষ্টি করতে তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ৫ই নভেম্বর ২০২৬ইং রাজধানী ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এতে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি জনাব আবদুল হক, সভা পরিচালনা করেন বারভিডার সেক্রেটারী জেনারেল জনাব রিয়াজ রহমান। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) আজ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ওঈঈই)-তে অনুষ্ঠিত হচ্ছে বারভিডা কার এক্সপো ২০২৬। বাংলাদেশের অটোমোবাইল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজনের মূল লক্ষ্য হলো জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়িগুলোকে একটি ছাদের নিচে নিয়ে আসা এবং সাধারণ ক্রেতাদের জন্য গাড়ি দেখা, বিভিন্ন মডেল তুলনা করা, দাম যাচাই করা ও পছন্দের গাড়ি কেনার সুযোগ সৃষ্টি করা।

তিন দিনব্যাপী আয়োজিত এই এক্সপোতে জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র‍্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি, আলফার্ডসহ আরও অনেক আকর্ষণীয় মডেল। দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন গাড়ি দেখার পাশাপাশি মডেল ভেদে বৈশিষ্ট্য, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারবেন। একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার মাধ্যমে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সঠিক গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন। এই আয়োজনের মাধ্যমে গাড়ি ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ক্রেতাবান্ধব করে তোলাই বারভিডার অন্যতম উদ্দেশ্য।

নীতি প্রণয়নকালে জাপানী রিকন্ডিশন্ড গাড়ী আমদানীতে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাহারের আহ্বান। বাংলাদেশর অর্থনীতি এবং উন্নয়ন যাত্রার নিরন্তর সহযোগী জাপানী রিকন্ডিশন্ড গাড়ীর ৫০ বছরের অবদানের কথা সভায় তুলে ধারা হয়।
বাংলাদেশর অর্থনীতি এবং উন্নয়ন যাত্রার নিরন্তর সহযোগী জাপানী রিকন্ডিশন্ড গাড়ীর ৫০ বছরের অবদানের কথা সভায় তুলে ধারা হয়। ৬৬০ সিসির জাপানী কে কার নামে পরিচিত ছোট আকৃতির কার আমদানিতে সুবিধা দেয়া হলে শহরের জঞ্জাল নামে পরিচিত ব্যাটারি চালিত ব্যাটারি চালিত রিক্সার ভয়াবহতা থেকে নগরকে মুক্তি দেয়া যাবে।
এনআরবি ব্যাংকের এম.ডি জনাব তারেক রিয়াজ খান, রূপালী ইন্সুরেন্স কোম্পানীর উপদেষ্টা জনাব পি.কে রায়, পূবালী ব্যাংকের কনজুমার ক্রেডিট স্ক্রীমের হেড জনাব মালেকুল ইসলাম, বারভিডা সাবেক সভাপতি জনাব আবদুল মান্নান চৌধুরী খসরু, বারভিডার সাবেক সভাপতি জনাব মো: হাবিব উল্লাহ ডন ও বারভিডার সাবেক সেক্রেটারী জনাব মাহাবুল হক চৌধুরী বাবর প্রমুখ বক্তব্য রাখেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com