1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় ডাহুক নদীতে গোছল করতে গিয়ে জলে ডুবে এক কিশোরের মৃত্যু - dailyainerkantho
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:৪৭|

তেঁতুলিয়ায় ডাহুক নদীতে গোছল করতে গিয়ে জলে ডুবে এক কিশোরের মৃত্যু

খাদেমুল ইসলাম
  • Update Time : সোমবার, জুন ১, ২০২৬,
  • 34 Time View

 

তেঁতুলিয়ায় ডাহুক নদীতে গোছল করতে গিয়ে
জলে ডুবে এক কিশোরের মৃত্যু
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানিবাড়ি বেড়াতে এসে ডাহুক নদীতে গোছল করতে গিয়ে,জলে ডুবে কিশোর মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার ১,জুন সকালে তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের সানু বালবাড়ি গ্রামে ঘটে এ ঘটনাটি । নিহত কিশোর মোঃ মুন্নাফ তিরনইহাট ইউনিয়নের রওশনপুর এলাকার তজিমুল হকের ছেলে।

স্বজনরা জানান, মুন্নাফ তার বাবার সাথে ঢাকায় থাকতো। ঈদুল আজহা উপলক্ষে সানু বালবাড়ি গ্রামে নানির বাড়িতে বেড়াতে আসে, সকালে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে করতে যান। সে কিশোর সাঁতার না জানায় তলিয়ে যায় গভীর পানিতে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ওই এলাকাজুড়ে বইছে শোকের ছায়া । ঈদের আনন্দের মাঝে এই শোক যেন পাথর হয়ে নেমেছে পরিবারটির ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com