1. dailyainerkantho@gmail.com : admin :
দেশের বাহিরে আওয়ামীলীগের কর্মকান্ডে নজর রাখছে সরকার। - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:৩৬|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

দেশের বাহিরে আওয়ামীলীগের কর্মকান্ডে নজর রাখছে সরকার।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 163 Time View

 

দেশের বাহিরে আওয়ামীলীগের কর্মকান্ডে নজর রাখছে সরকার।

দেশের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কী করছে, তা অন্তর্বর্তী সরকার নজর রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বডি ক্যাম কেনা হচ্ছে।’

ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে বিবিসির সংবাদ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের অফিস, আপনারা জানেন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে, আমরা অবশ্যই তা মনিটরিং করছি।’

এর আগে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৩ দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে। পাশাপাশি শ্রমবাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com