1. dailyainerkantho@gmail.com : admin :
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধিদের বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত - dailyainerkantho
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:১৬|

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধিদের বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫,
  • 141 Time View

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধিদের নিয়ে বেসিক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।

প্রশিক্ষণ পরিচালনা করেন মানবজমিনের সাবেক স্টাফ রিপোর্টার ও গণমাধ্যম গবেষক আতিকুর রহমান নয়ন। সাংবাদিকতার আধুনিক কৌশল, সংবাদ উপস্থাপনা, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতি, অনুসন্ধানী প্রতিবেদন, ক্রাইম রিপোর্ট এবং ডিজিটাল কনটেন্ট নির্মাণ বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের লিমন, অনলাইন ইনচার্জ ফরহাদ হোসেন জনি, ফিচার লেখক সফিকুল ইসলাম ভূইঞা, স্টাফ রিপোর্টার আসিফ বাধন, ডিজিটাল প্রতিনিধি মিলন হাওলাদার, সিরাজদিখান প্রতিনিধি সিজান খান প্রমুখ।

এছাড়াও প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন সৌরভ মাঝি, রায়হান বাউল, নিলয়, আরিফুল এবং মারুফসহ আরও অনেকে।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের প্রতিনিধিদের আরও দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার করে গড়ে তুলতেই এই বেসিক ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ আরও বিস্তৃতভাবে আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com