
ধর্মপাশায় দ্বী-বার্ষিক সম্মেলনে উৎসব মুখর পরিবেশে চলছে প্রচার প্রচারনা
সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও প্রার্থীদের মধ্যে প্রচারণা উৎসবমুখর পরিবেশে চলছে। বুধবার (২৯ সেপ্টেম্ভর) সকালে জানাযায়, পাঁচটি পদে ১৮ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনের উপজেলা নির্বাচন পরিচালনার গঠিত নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রার্থীরা সম্প্রতি সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা সম্পন্ন করে প্রতিক বরাদ্ধ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে প্রার্থীরা সরাসরি ভোটার ও কর্মী-সমর্থকদের সঙ্গে গণসংযোগ, পথসভা, এবং মতবিনিময় সভা করছেন। ব্যানার, পোস্টার এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রার্থী ও সমর্থকেরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করা এবং যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতৃত্ব নির্বাচন করা। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শীর্ষ প্রতিনিধি নির্বাচনের এই প্রক্রিয়ায় ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।প্রার্থীরা ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্য পদগুলোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ভোটারদের কাছে নিয়মিত যাতায়াত ও ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা ভোটারদের (কাউন্সিলর/তৃণমূল কর্মী) দ্বারে দ্বারে গিয়ে ভোট ও সমর্থন প্রার্থনা করছেন। নিয়মিত উঠান বৈঠক, পথসভা এবং মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থীরা দলের প্রতি তাঁদের অতীত অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন। সরাসরি গণসংযোগের পাশাপাশি ফেসবুক ও অন্যান্য মাধ্যমে ব্যানার-পোস্টার শেয়ার করে প্রার্থীরা ডিজিটাল প্রচারণাতেও বেশ সক্রিয়।
উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় এলাকার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এব্যাপারে ধর্মপাশা উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক বলেন, দীর্ঘদিন পর উৎস মুখর পরিবেশে অনুষ্টিত হতে যাচ্ছে সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলন। আগামী ৩ অক্টোবর শনিবার দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হবে। আমরা আশা করি একটি স্বচ্ছ ও দক্ষ কমিটি গণতন্ত্রের প্রক্তিয়া অনুষ্টিত হইবে।##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ২৯/০৯/২৬ ইং।