1. dailyainerkantho@gmail.com : admin :
নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১০|
শিরোনামঃ
ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২

নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

মশিউর রহমান
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬,
  • 18 Time View

 

নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

মশিউর রহমান রাজশাহী : নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের হবে। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

র‌্যালি শেষে সকাল ১১টায় পিঁপড়া ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রেসক্লাবের সদস্যরা অংশ নেবেন।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী একটি সংগঠনের জন্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং অতীতের কার্যক্রম পর্যালোচনা, অর্জন মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের গুরুত্বপূর্ণ একটি সময়। প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম ও সাংবাদিকতার পরিধি যেমন বিস্তৃত হয়েছে, তেমনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বও বহুগুণ বেড়েছে। সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার, উন্নয়ন ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নীতিনিষ্ঠ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে আরও জোরদার করতে কাজ করে যাবে।

সভাপতি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আগামী দিনে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি হবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত স্বার্থ, মর্যাদা ও কল্যাণে কাজ করে আসছে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যেই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী একটি সংগঠনের জন্য আনন্দ ও গৌরবের পাশাপাশি আত্মমূল্যায়নেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। গত পাঁচ বছরে সংগঠনের পথচলায় সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ ছিল সবচেয়ে বড় শক্তি। আগামী দিনেও সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও প্রাণবন্ত করতে প্রেসক্লাবের সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে সকল সদস্যকে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রেসক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com