1. dailyainerkantho@gmail.com : admin :
নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:১৩|
শিরোনামঃ
নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক

নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক

ওমর ফারুক আহমেদ
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬,
  • 15 Time View

 

নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও কার্যক্রমের সূচনা করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
সোমবার (২৩ নভেম্বর ) তিনি স্বপ্নদশাল ব্রিজ-পশ্চিম ছালিপুরা ফেরিঘাট সড়ক উন্নয়ন, নেত্রকোনা-মোহনগঞ্জ আরএইচডি সড়ক থেকে কদমদেউলি মসজিদ পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ ছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরিষার বীজ ও সার বিতরণ এবং উপজেলা পরিষদ হলরুমে রুরাল রোড মেইনটেন্যান্স প্রকল্পের লটারি কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।লটারির মাধ্যমে উপজেলার সাত ইউনিয়ন থেকে ১০ জন দুস্ত মহিলা কাজ করার সুযোগ পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা,উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সিনিয়র সহসভাপতি আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ গণমাধ্যমকর্মীরা।

উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে এলাকাবাসীরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com