1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণের উদ্ধোধন - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১:১৬|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণের উদ্ধোধন

খাদেমুল ইসলাম
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬,
  • 52 Time View

 

পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণের উদ্ধোধন
খাদেমুল ইসলাম

পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জানা গেছে, বিজিবি’র সীমান্ত রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
একই সাথে, এই প্রশিক্ষণের মাধ্যমে ৩০ জন বেকার যুবককে ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’-এর ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। যা তাদের আত্মকর্মসংস্থান ও পরিবারের আর্থিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। এছাড়া সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম মূল লক্ষ্য বলে জানায় বিজিবি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস।

এসময় তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। এছাড়াও এ ধরনের প্রশিক্ষণ সীমান্ত এলাকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি একটি নিরাপদ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভমিকা রাখবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com