1. dailyainerkantho@gmail.com : admin :
প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৪|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

খাদেমুল ইসলাম
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
  • 34 Time View

 

প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে
(জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তি মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মিছিলের সময় বিক্ষুব্ধ কিছু লোক পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ের বাইরের টিনের বেড়া ও কার্যালয়ের ভেতরে রাখা কয়েকটি চেয়ার–টেবিল ভাঙচুর করেন।

শুক্রবার ১৭ এপ্রিল বিকেল সোয়া পাঁচটার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা–কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এরই মধ্যে মিছিলটি বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ের কাছাকাছি গেলে মিছিলে থাকা কিছু বিক্ষুব্ধ লোক জাগপা কার্যালয়ের বাইরের টিনের বেড়া ও ভেতরের কিছু চেয়ার–টেবিল ভাঙচুর করেন। পরে নেতারা বিক্ষুব্ধ ব্যক্তিদের সেখান থেকে আবারও মিছিলে নিয়ে আসেন। মিছিলে নেতা–কর্মীরা ‘একাত্তরের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান) বক্তব্য দেন। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অবিলম্বে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত রাশেদ প্রধান প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত রাশেদ প্রধানকে পঞ্চগড়ের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho