
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগকে অবজ্ঞা করলেন
আওয়ামী লীগের দোসর এক প্রধান শিক্ষক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির গাছ বিতরণ অনুষ্ঠানকে অবজ্ঞা করে সান্তাহার এস এম আই একাডেমি স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা বেগম পিনু নিজে বা কোন শিক্ষককে না পাঠিয়ে এতো সুন্দর অনুষ্ঠানে গাছ নিতে স্কুলের নৈশপ্রহরী দিপুকে পাঠিয়েছেন। এনিয়ে অনুষ্ঠান চলাকালে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এসময় অনেকে বলেছেন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, অনুষ্ঠানের সভাপতি আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা সান্তাহার পৌর প্রশাসক মাসুমা বেগম এবং আমন্ত্রিত অতিথিদের অবজ্ঞা করা হয়নি এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ ও কর্মসূচিকে অবজ্ঞা করা হয়েছে। উদ্ধত্যপূর্ণ আচরণের জন্য এই প্রধান শিক্ষকের বিচারের দাবি জানিয়েছেন অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত অনেকে জানিয়েছেন ফ্যাসিস্ট সরকারের সময় ভগ্নিপতি আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু’র ক্ষমতা দাপট এবং প্রভাব খাটিয়ে জোর করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের দোসর এই প্রধান শিক্ষিক তাহমিনা বেগম পিনু ৪ সিনিয়র শিক্ষক কে ডিঙ্গিয়ে প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেয়। ফলে এখনো তার মন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাব দূর হয়নি। তিনি প্রতিদিন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে আওয়ামী লীগের দুম্ভ নিয়ে কথা বলেন।
এছাড়াও কয়েক জন অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররা জানিয়েছেন গত ঈদুল আযহায় স্কুলের ছাত্র-ছাত্রীরা ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার কে প্রধান অতিথি করা হলে ক্ষমতার দাপট খাটিয়ে এই প্রধান শিক্ষক ষড়যন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানটি ভুল ডুডল করে দেয়। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি স্থানীয় বিএনপি, ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবসি উক্ত স্কুলের সভাপতি আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি কামনা করে ফ্যাসিস্ট সরকারের দোসর প্রধান শিক্ষকের বিচারের দাবি জানিয়েছেন। #