1. dailyainerkantho@gmail.com : admin :
প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি নির্বাচিত  - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪৮|

প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি নির্বাচিত 

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,
  • 151 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের (২০২৬-২০২৭) বর্ষে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা।

সম্প্রতি সংগঠনের এক সভায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত সহ-সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি এই দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে সঙ্গে নিয়ে একসাথে মনোহরগঞ্জের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রফেসর আশরাফুজ্জামান মোল্লার নেতৃত্বে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম আগামী দিনে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণধর্মী কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com