
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা জিসাসের শুভেচ্ছা
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেত্রকোনা জেলা জিসাস এর নেতা আনোয়ার হোসেন সুমন।
বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান সম্বলিত এক শুভেচ্ছা ব্যানারে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে থেকে লড়াই করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে যুবদল আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন তিনি।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুবদলের সকল নেতাকর্মীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
শুভেচ্ছান্তে,
*আনোয়ার হোসেন সুমন*
*নেত্রকোনা জেলা জিসাস*