1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশ বিক্রয় পেশাজীবি এসোসিয়েশনের বিভাগীয় কর্মীসভা-২০০৬ অনুষ্ঠিত - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৪৪|

বাংলাদেশ বিক্রয় পেশাজীবি এসোসিয়েশনের বিভাগীয় কর্মীসভা-২০০৬ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬,
  • 181 Time View

অদ্য ২৩/০১/২০২৬ রোজ শুক্রবার, রমণা পার্ক এ অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিক্রয় পেশাজীবি এসোসিয়েশন এর ১ম বিভাগীয় পরিচিতি সভা।সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় পেশাজীবি এসোসিয়েশন এর কেন্দ্রীয় আহবায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য,দৈনিক জনতার বিপ্লব পএিকার নির্বাহী সম্পাদক মো ওমর ফারুক। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস সচিব মো খোরশেদ আলম, মো আপেল মাহমুদ। বিভাগীয় আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ হাসান বলেন আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে।এজন্য আমাদের ঐক্য হতে হবে।যুগ্ন আহবায়ক মো কামাল হোসেন বলেন সংগঠন স্থায়ী করতে হলে আমাদের সৎ থাকতে হবে।কোন প্রকার রাজনৈতিক প্রভাব বা সংগঠনকে রাজনৈতির সাথে মিলানো যাবে না।স্বার্থহীন ভাবে কাজ করতে হবে।ক্ষমতা নয় সংগঠনকে ভালো বাসতে হবে।মো সোহাগ হোসেন বলেন,সততা আমাদের পূজী,আর লক্ষ্য আমাদের বিজয়,সংগঠনের মুল হচ্ছে ইচ্ছা শক্তি,কে কি করিল তা না দেখে আমি সংগঠনের জন্য কি করলাম তা চিন্তা করতে হবে।কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও প্রতিষ্ঠাতা সদস মো ওমর ফারুক বলেন যে কোন বিক্রয় পেশাজীবি কর্মী আমাদের সংগঠনের সদস্য হতে পারবেন।কারন আমাদের সংগঠন হচ্ছে সকল পেশাজীবিদের নিয়ে।রং,সিমেন্ট, প্লাস্টিক, ইলেকট্রনিক, হার্ডওয়্যার, ফুড,কেমিক্যাল,স্নাক্স,কনজুমার, বেভারেজ, বিস্কুট যেকোন আইটেম নিয়ে যে কোন পদে কর্মরত এবং সাংবাদিক ও আইনজীবী ভাইয়েরা আমাদের সংগঠনের সদস্য হতে পারবেন। আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।সকল পেশার সকল পদের দ্বায়িত্বরত ভাইদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের পছন্দ মত যেকোন সংগঠনের সদস্য হউন।অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হউন।তা না হলে কোম্পানি গুলো আমাদের দিয়ে বলদের মতো খাটাবে কিন্তু ন্যায্য মজুরী দিবে না। যেকোন সংগঠনে যোগ দেওয়ায় পূর্বে সংগঠনের নেতার সততা, ন্যায়নিষ্ঠা,মানুষের প্রতি ভালোবাসা আছে কিনা তা জেনে নিবেন।কারন সততা ও মানবতা হচ্ছে সংগঠন এর মুল চাবি কাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com