1. dailyainerkantho@gmail.com : admin :
বাতিল থেকে জাতিকে ফিরিয়ে সঠিক দ্বীনের পথে রাখাই আমাদের দায়িত্ব : জমিয়ত সভাপতি - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:৫৬|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

বাতিল থেকে জাতিকে ফিরিয়ে সঠিক দ্বীনের পথে রাখাই আমাদের দায়িত্ব : জমিয়ত সভাপতি

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 301 Time View

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট-এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে মোলাকাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলনমেলায় সংগঠনের অতীত-বর্তমান নেতৃত্বের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সাংগঠনিক অগ্রযাত্রার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক নগর সভাপতি মাওলানা বাহাউদ্দীন বাহার ও সাবেক নগর সভাপতি মুহাম্মদ আবু খয়েরের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, দেশের জনগণকে বাতিল চিন্তা-চেতনা ও বিভ্রান্তি থেকে বিরত রেখে সঠিক দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখাই জমিয়তের দায়িত্ব। তিনি আরও বলেন, আদর্শিক দৃঢ়তা, ইলমভিত্তিক নেতৃত্ব ও নৈতিক রাজনীতির মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান নেতাদের উদ্দেশে তিনি ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জমিয়তের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ-সভাপতি মাওলানা আসরারুল হক, সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান কাসেমী ও মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট জেলা উত্তর জমিয়তের সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর, মাওলানা সদরুল আমিন জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান, মাওলানা আবুল হুসাইন চতুলী, , মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আসাদ কানাইঘাটি,মাওলানা জুনাইদ সামছী,কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কলিম মাহফুজ, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রেজাউল করিম রাজু, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা এমাদ উদ্দিন সালিম, জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মনসূর, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ ও আমিনুল ইসলাম, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ লুকমান হাকিম, জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সভাপতি কাওসার আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি জামিল আহমদ, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা দক্ষিণের সাবেক সহ-সভাপতি কে এম তাহমীদ হাসান, জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাহমুদুল হাসান নোমান, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদী এবং জেলা দক্ষিণের সহসাধারণ সম্পাদক সুহাইল আহমদ ও মীর আইনুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র জমিয়ত অতীতের ন্যায় আগামীতেও আদর্শিক রাজনীতি, নৈতিক নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করবে। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com