1. dailyainerkantho@gmail.com : admin :
বিএনপি–জমিয়ত নির্বাচনী সমঝোতার সকল প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান- জমিয়তের - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ২:০৫|
শিরোনামঃ
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিএনপি–জমিয়ত নির্বাচনী সমঝোতার সকল প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান- জমিয়তের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬,
  • 250 Time View

 

বিএনপি–জমিয়ত নির্বাচনী সমঝোতার সকল প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান- জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের পক্ষ থেকে বিএনপি–জমিয়ত জোটের জমিয়তের চারজন প্রার্থীসহ সকল প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন মনিটরিং সেলের নিয়মতান্ত্রিক বৈঠকে এই আহ্বান জানানো হয়।

সেলের আহ্বায়ক ও দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সেলের সদস্য সচিব ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়ার পরিচালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন,দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,সহ-প্রচার সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ কাসেমী,সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার ও ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক জোটের স্বার্থে কাজ করছে। এ ধরনের অভিযোগ সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার জন্য অত্যন্ত উদ্বেগজনক।নির্বাচন কমিশন একটি সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান। এর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ওপরই জনগণের আস্থা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করে। কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্বের ধারণা তৈরি হলে তা নির্বাচন ব্যবস্থার প্রতি জনবিশ্বাসকে ক্ষুণ্ন করবে।

নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জোটের প্রতিটি প্রার্থীকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি–জমিয়ত জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

তারা আরো বলেন, ভোটকেন্দ্রভিত্তিক সংগঠনকে শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে আইনানুগ ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করা নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব। জমিয়তের চারজন প্রার্থীসহ বিএনপি–জমিয়ত জোটের সকল প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

জমিয়ত নির্বাচন মনিটরিং সেল আশা প্রকাশ করে যে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জনগণের সমর্থনে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থীরা বিজয় অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com