1. dailyainerkantho@gmail.com : admin :
বিএনপির ১ বছরে আয় বেড়েছে সাড়ে ১৪ কোটি টাকা - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:২৭|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বিএনপির ১ বছরে আয় বেড়েছে সাড়ে ১৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 189 Time View
রিজভী জানান, ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে দলটি আয় দেখিয়েছিল মাত্র ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা এবং ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।
ফলে মাত্র এক বছরে বিএনপির আয়ে ১৪ কোটিরও বেশি টাকার প্রবৃদ্ধি হয়েছে।
দলটির আয়ের উৎস হিসেবে রিজভী উল্লেখ করেন- সদস্যদের চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। ব্যয়ের খাতে ছিল- ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহযোগিতা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপানো ইত্যাদি।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতীত কার্যক্রমের কড়া সমালোচনা করে রিজভী বলেন, “ইসি পূর্বে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল, এক দলীয় সরকারের হাতিয়ার হয়েছিল। দিনের ভোট রাতে করে একটি লুটের নির্বাচনকে বৈধতা দিয়েছিল। তখন কমিশন ছিল মেরুদণ্ডহীন ও চাকরি- লোভী লোকদের নিয়ন্ত্রিত।”
উল্লেখ্য, ২০২২ সালে বিএনপির আয় ছিল ৫ কোটি ৯২ লাখ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৮৮ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com