1. dailyainerkantho@gmail.com : admin :
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে বাদ তন্ময় - dailyainerkantho
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩০|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে বাদ তন্ময়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 116 Time View

 

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে বাদ তন্ময়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়কে ‘বাদ’ দেওয়া হয়েছে।

শিবিরের প্যানেলের এক প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ‘শুধু ফেসবুক স্ট্যাটাসের কারণে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়কে বাদ দেওয়া হয়নি। শিক্ষার্থীদের ম্যান্ডেটের কথা মাথায় রেখে আমরা তাকে প্যানেল থেকে বাদ দিয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক এবং শিবিরের প্যানেল থেকে সদস্য পদপ্রার্থী মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, ‘তন্ময় ব্যক্তিগত কারণে প্যানেল থেকে সরে গেছেন।’

আগামী ২৫ আগস্ট পদটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, স্ট্যাটাসে তন্ময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে উদ্দেশ্য করে লেখেন, ‘একজন ফ্লাইট লেফটেন্যান্ট পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে যেতে চাচ্ছিলেন।’

এ স্ট্যাটাস নিয়ে সমালোচনার পর তাকে সরিয়ে দেয়ার বিষয়টি সামনে এলো।

ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রচারের ব্যানার থেকেও তার ছবি সরানো হয়েছে বলে জানা গেছে। যদিও বিষয়টিকে ভিত্তিহীন, অমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে গণমাধ্যমে কাছে দাবি করেছেন জয়েন উদ্দিন সরকার তন্ময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho