1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার সামগ্রী বিতরণ - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৩৫|

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার সামগ্রী বিতরণ

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬,
  • 122 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসীম উদ্দিন (সিআইপির) অর্থায়নে গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১ হাজার ফুড প্যাকেজের অন্তর্ভুক্ত হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা।
তাঁর উপস্থিতিতে এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্য প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা বলেন,পবিত্র মাহে রমজান আমাদের সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ডাঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিজি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপকারভোগীরা মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিন (সিআইপির) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com