1. dailyainerkantho@gmail.com : admin :
আধুনিক মনোহরগঞ্জ গড়তে কাজ করছে উন্নয়ন ফোরাম — সি.আই.পি জসিম উদ্দিন - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৮:০২|

আধুনিক মনোহরগঞ্জ গড়তে কাজ করছে উন্নয়ন ফোরাম — সি.আই.পি জসিম উদ্দিন

এস এম আনোয়ার
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
  • 372 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ফোরামের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন (সি.আই.পি)। তিনি বলেন, আমি সি.আই.পি অর্জন করেছি ঠিকই, তবে এই সম্মান শুধু আমার একার নয়। এ অর্জন আমি মনোহরগঞ্জবাসীর কাছে সোপর্দ করলাম।
তিনি আরও বলেন, মনোহরগঞ্জের যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে একটি আধুনিক আইটি সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এই কেন্দ্রের মাধ্যমে তরুণরা ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক কাজে দক্ষ হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে।

মনোহরগঞ্জের যেকোনো উন্নয়নমূলক উদ্যোগে
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা উন্নয়নের কথা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সবসময় পাশে থাকবো।
প্রধান অতিথি আরও জানান, প্রবাসগামী যুবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমি একটি সুন্দর, আধুনিক ও উন্নত মনোহরগঞ্জ উপহার দিতে চাই।

মতবিনিময় সভা মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি মাইন উদ্দিন সোহাগ।এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিয়াজী সহ আরো অনেকে।

শুভেচ্ছা বক্তব্য তিনি বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম একটি সামাজিক ও মানবিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় আমরা কয়েক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি স্কুল, মাদরাসা, রাস্তাঘাটসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছি।
মতবিনিময় সভায় মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন—
দৈনিক সংগ্রাম পত্রিকার মনোহরগঞ্জ প্রতিনিধি মো. আবু ইউসুফ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবুল খায়ের, বিজয় টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির মানিক, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি গোফরান,জবাবদিহি পত্রিকার প্রতিনিধি নাসির, দৈনিক জনদর্পণ পত্রিকার প্রতিনিধি এস এম আনোয়ার, দৈনিক আমারবার্তা প্রতিনিধি নুরুন্নবী চৌধুরী সেলিম,দৈনিক গণকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার প্রধান প্রতিবেদক মো. সাখাওয়াত হোসেন, চ্যানেল এস-এর লাকসাম-মনোহরগঞ্জ প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আব্দুল ওহাব মিলন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার মনোহরগঞ্জ প্রতিনিধি মো. ইমরান হোসেনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com