1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৩৮|
শিরোনামঃ
মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬,
  • 9 Time View

 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে সৌদি আরব প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং ২০ হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দুর্বৃত্তদের তাণ্ডবে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

রবিবার (২২নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সরসপুর ইউনিয়নের সাটরা গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি মৃত আবদুর রহিমের ছেলে সৌদি আরব প্রবাসী হুমায়ুন কবিরের।

স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর পরিবারের অন্য সদস্যদের মধ্যেও কয়েকজন প্রবাসে রয়েছেন। দ্বিতীয় ভাই আনোয়ার হোসেন সৌদি আরবে, স্বপন আমেরিকায় এবং সোহাগ ভারতে থাকেন। বাড়িতে মূলত পরিবারের নারী সদস্যরাই বসবাস করেন। ঘটনার সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে বাড়ির বিভিন্ন কক্ষের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে হুমায়ুন কবিরের মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার ছোট ছেলে কিছুদিন আগে দেশে এসেছে। তাকে বিয়ে করানোর প্রস্তুতি চলছিল। বিয়ের খরচের জন্য ঘরে টাকা জমা রাখা হয়েছিল। দুর্বৃত্তরা আমার ছেলেদের হত্যা করার চেষ্টা করেছিল। আমি তাদের পায়ে ধরে জীবন ভিক্ষা চেয়েছি। এখন ঘরে ব্যবহার করার মতো কিছুই অবশিষ্ট নেই।

এলাকাবাসী জানান, একটি প্রবাসী পরিবারের বাড়িতে এভাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এমন ভয়াবহ তাণ্ডব আগে কখনো দেখেননি তাঁরা। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com