1. dailyainerkantho@gmail.com : admin :
মাওলিদুন্নবী(দ) উদযাপন ও বৈধতা” গ্রন্থের মোড়ক উন্মোচন - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:০৯|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

মাওলিদুন্নবী(দ) উদযাপন ও বৈধতা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মো সাইফুল আলম সরকার
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬,
  • 51 Time View

 

“মাওলিদুন্নবী(দ) উদযাপন ও বৈধতা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: বিশ্বখ্যাত ‘মাওলিদুন্নবী(দ) উদযাপন ও বৈধতা’ গ্রন্থের মোড়ক উন্মোচনে বক্তারা বলেন, কোরআন সুন্নাহ ও ইজমায়ে উম্মতের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন এক প্রতিষ্ঠিত সত্য ও মুসলিম উম্মার শাশ্বত উৎসব। গতকাল ২৩ আগস্ট রবিবার বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

শায়খুল ইসলাম ড. আল্লামা তাহির উল কাদরী রচিত বিশ্বখ্যাত ‘ *মাওলিদুন্নবী(দ) উদযাপন ও বৈধতা* । গ্রন্থের মোড়ক উন্মোচনে বক্তারা বক্তারা বলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এখন আর কোন বিতর্কের বিষয় নয় এটি এখন শ্বাসত সত্য ও মুসলিম উম্মার এক অপরিহার্য উৎসব বটে এবং বিষয়টি পবিত্র কোরআন ও হাদিস এবং ইজমায়ে উম্মতের মাধ্যমে প্রতিষ্ঠিত। শায়খুল ইসলাম ড. আল্লামা তাহির উল কাদরী এই গ্রন্থে নিখুঁতভাবে শত শত কোরআনের আয়াত হাদিসের উদ্ধৃতি এবং আইম্মায়ে কেরাম দ্বারা উদযাপনের নজির উপস্থাপনের মাধ্যমে চমৎকারভাবে প্রমাণ করেছেন।

এযাবৎকালের রচিত মিলাদুন্নবীর উপর এটি এক অনন্য কিতাব যা মিনহাজ পাবলিকেশন্স অনুবাদের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী দ. উদযাপন ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন Islamic Forum of Canada এর ইমাম ও প্রেসিডেন্ট শায়খ ফয়সাল আবদ-আর-রাজ্জাক (হাফিজাহুল্লাহ)।

সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব:) খুরশিদ আলম এর সভাপতিত্বে ও মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইসলামিক ফাউন্ডেশন এর সাবেক গভর্নর ডঃ আল্লামা কফিল উদ্দিন সরকার সালেহী, ডক্টর আল্লামা একেএম মাহবুবুর রহমান, প্রফেসর ডঃ কাওসার মোস্তফা আবুল উলায়ী, ডক্টর প্রফেসর আহসানুল হাদী, পীরে তারিকাত আল্লাহ হাবিবুল্লাহ আল কাদেরী আল বাগদাদী, এডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট সাবির খন্দকার, শাহজাদী রহমান বাঁধন পীরে তারিকাত আল্লামা শাহ আবু আহমিদ, আল্লামা মুস্তাক আহমদ পাঞ্জাতনী, শায়খ মাওলানা আহমেদ রেজা ফারুকী, বিশিষ্ট মানবসম্পদ বিশেষজ্ঞ সাজ্জাদুল হক সাজিদ, এডভোকেট মাসুদুল ইসলাম মাসুদ, এডভোকেট শাহীদুল আলম রিজভী, ইকবাল হোসেন বাপ্পি, অ্যাডভোকেট মিজানুর রহমান ভূঁইয়া, মাওলানা রিয়াজ উদ্দিন ও আবুল খায়ের, জি কে এস এম আলাউদ্দিন আহমাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com