1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ - dailyainerkantho
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:১৭|
শিরোনামঃ
সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন! গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আয়োজনে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন ইবির ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন  ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা মনোহরগঞ্জে ধান ক্ষেতে বিদ্যুতের ফাঁদ,  ৫ বোনের একমাত্র ভাইয়ের মৃত্যু নিউগিনি প্রোপার্টিজ এর মালিক নাজিমুদ্দিন এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য জায়গা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

ফরাস উদ্দিন
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬,
  • 22 Time View

 

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

ফরাস উদ্দিন

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১০৩ বস্তা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে গেছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দিক থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাকে ভারতীয় জিরা পাচারের খবর পেয়ে হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সদস্যরা অভিযান চালান। এ সময় ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ১০৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

উদ্ধার করা জিরার প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৩ হাজার ৯০ কেজি জিরা পাওয়া যায়। জিরার আনুমানিক মোট বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা থানার নিজামপুর এলাকার মো. রবিউল হোসেনের ছেলে মুজাহিদ (২৪), একই জেলার চৌগাছা থানার হিজলী গ্রামের হায়াত আলীর ছেলে জোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর (হেমায়েতপাড়া) এলাকার আব্দুল হোসেনের ছেলে মারুফ আহমদ (১৯)।

পুলিশের এজাহারে উল্লেখ করা হয়, ট্রাকটি আটক করার সময় চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সহায়তায় তিনজনকে আটক করা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যায়।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক ও মামলার বাদী সুখেন্দ্র সরকার জানান, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় ভারতীয় জিরা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পরিবহন করছিলেন। এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ও ২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com