1. dailyainerkantho@gmail.com : admin :
যুবদল নেতা সোহাগ হত্যা মামলায় আসামিপক্ষে লড়বে না আইনজীবী ফোরাম - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:১৯|

যুবদল নেতা সোহাগ হত্যা মামলায় আসামিপক্ষে লড়বে না আইনজীবী ফোরাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 199 Time View

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না—এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট।

সোমবার (১৪ জুলাই) ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ফোরামের আহ্বায়ক মো. খোরশেদ আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “সোহাগ হত্যার ঘৃণ্য নৃশংসতার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমাদের ইউনিটের কোনো সদস্য এই মামলায় আসামিপক্ষে মামলা পরিচালনা করবে না। একই সঙ্গে দেশের সব আইনজীবীর প্রতি আহ্বান জানাচ্ছি—এই মামলায় যেন কেউ আসামিদের পক্ষে না দাঁড়ান।”

খোরশেদ আলম অভিযোগ করেন, “ঘটনার সিসিটিভি ফুটেজে সবকিছু স্পষ্টভাবে দেখা গেলেও অজ্ঞাত কারণে দায়ভার বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নিয়ে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। এটি একটি ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “২০০৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেশের সবচেয়ে নিপীড়িত দল বিএনপি। এই দলের বিরুদ্ধে সব ধরনের নিপীড়ন চালানো হয়েছে, কিন্তু আমরা আদর্শে অটল আছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত থেকে আমরা ঐক্যবদ্ধ থাকবো।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন এবং কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক মিলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com