1. dailyainerkantho@gmail.com : admin :
শেখ হাসিনা ও আওয়ামী সন্ত্রাসীদের পুশইন করুন, দিল্লিকে নাহিদ ইসলাম। - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২২|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

শেখ হাসিনা ও আওয়ামী সন্ত্রাসীদের পুশইন করুন, দিল্লিকে নাহিদ ইসলাম।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 390 Time View

 

 

দিল্লিকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পুশইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের পুশইন করুন।’

রোববার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানা মোড় এলাকায় ‘জুলাই পদযাত্রা’ শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘প্রশাসনের ভেতরে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার করতে হবে।’

 

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আগামী বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া-পাওয়া ছিল, বিগত এক বছরে তা পূরণ হয়নি। সেই কারণেই দেশ গড়ার লক্ষ্যে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আর বাংলাদেশে কাউকে ‘পির’ মানব না। তিনি যদি ৯৫টি ভালো কাজ করেন তবে তাকে ভালো বলব, আর যদি পাঁচটি খারাপ কাজ করেন, তবু তাকে খারাপ বলতেই হবে।’ এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, ‘মাইলস্টোন ঘটনার পেছনে কারা কারা জড়িত, আমরা তা জানতে চাই। কোনো কর্পোরেট সংগঠন বা বাহিনী এর সঙ্গে জড়িত আছে কি না সেটিও জানতে চাই।’

সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের প্রধান মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ স্থানীয় নেতারা। এতে উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আকতার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিয়ভা।

দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের দিকনির্দেশনা দেন।

তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। সমাবেশ ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho