1. dailyainerkantho@gmail.com : admin :
শ্রম আইনের সংশোধনী বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৩১|
শিরোনামঃ
হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শ্রম আইনের সংশোধনী বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

সাইফুল আলম সরকার
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 153 Time View

 

শ্রম আইনের সংশোধনী বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর শ্রমিক স্বার্থবিরোধী বিভিন্ন ধারা সংশোধনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাষ্ট্রায়ত্ত সেক্টর কর্পোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন ঐক্য ফোরাম। আজ ২ এপ্রিল ২০২৬ইং রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে। এতে শ্রম আইনের কিছু ইতিবাচক পরিবর্তন থাকলেও বেশ কিছু সংশোধনী শ্রমিকদের অধিকার ও স্বার্থের পরিপন্থী হয়েছে বলে তারা অভিযোগ করেন। এসব সংশোধনের ফলে শ্রমিকদের প্রতিনিধিত্ব, যৌথ দরকষাকষির অধিকার এবং ট্রেড ইউনিয়ন কার্যক্রম সীমিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা উল্লেখ করেন, সংশোধিত আইনের ধারা ২০২(২৪) অনুযায়ী যৌথ দরকষাকষি প্রতিনিধির ক্ষমতা হ্রাস করা হয়েছে। এর ফলে শ্রমিকদের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করার অধিকার সীমিত হয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কনভেনশন ৮৭ ও ৯৮–এর পরিপন্থী। তারা এ বিধান বাতিল করে পূর্বের নিয়ম পুনর্বহালের দাবি জানান।

এছাড়া রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নের নির্বাহী কমিটিতে বাইরে থেকে ১০ শতাংশ নেতা নির্বাচনের সুযোগ বাতিল করায় সংগঠনগুলো নেতৃত্ব সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তারা ধারা ১৮০(১)(খ) অনুযায়ী পূর্বের বিধান পুনর্বহালের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ধারা ১৮৪ অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন খাতে ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার বাতিল করা হয়েছে, যা সংগঠনের স্বাধীনতার পরিপন্থী। পাইলট, প্রকৌশলী ও কেবিন ক্রুসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের ন্যায্য অধিকার আদায়ে এ ধরনের ইউনিয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট উপদেষ্টা, ত্রিপাক্ষিক কমিটি কিংবা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াই এসব সংশোধনী চাপিয়ে দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে শ্রমিক স্বার্থবিরোধী সংশোধনীগুলো পুনর্বিবেচনার দাবি জানান। সবশেষে মানববন্ধন থেকে জাতীয় সংসদের যাচাই-বাছাই কমিটির সদস্যদের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com