1. dailyainerkantho@gmail.com : admin :
“সবুজ আন্দোলন” এর গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন চার বিশিষ্ট সাংবাদিক ও তিন প্রতিষ্ঠান - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১২:৫৭|
শিরোনামঃ
উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা

“সবুজ আন্দোলন” এর গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন চার বিশিষ্ট সাংবাদিক ও তিন প্রতিষ্ঠান

মো সাইফুল আলম সরকার
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬,
  • 76 Time View

 

“সবুজ আন্দোলন” এর গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন চার বিশিষ্ট সাংবাদিক ও তিন প্রতিষ্ঠান

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলের জন্য রাষ্ট্রের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। এরই ধারাবাহিকতায় গতকাল ২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করে সবুজ আন্দোলন।

জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য “সবুজ আন্দোলন” এর পক্ষ থেকে গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন চার বিশিষ্ট সাংবাদিক, নাগরিক ও তিন প্রতিষ্ঠান। ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই পুরস্কার গ্রহন করেন গাজী টেলিভিশনের বার্তাপ্রধান এবং মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম, নিউজ২৪ বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে।

গবেষণা এবং উদ্যোক্তাদের পরামর্শক হিসেবে কাজ করায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশন এইড বাংলাদেশ) প্রতিষ্ঠানের পক্ষে সংবর্ধনায় অংশ নেন মো. আবুল কালাম আজাদ। সারা দেশব্যাপী সবুজায়ান বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখায় মিশন গ্রীন বাংলাদেশ। সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন নির্বাহী প্রধান আহসান রনি। টেকসই নগরায়ন এবং সবুজায়ান বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেডকে গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক আবু জুবায়ের। এছাড়াও ব্যক্তি পর্যায়ে নগর পরিকল্পনায় গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা সম্মাননা গ্রহন করেন।

‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের চেয়ারম্যান ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফরহাদুর রেজা, জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশনএইড বাংলাদেশ)-এর ম্যানেজার মো. আবুল কালাম আজাদ এবং সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নগর পরিবেশবিদ আবু জোবায়ের।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী প্রধান আহসান রনি, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, দ্য আম্পায়ার বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান হোসাইন বাবু, মাতৃভূমি গ্রুপের অর্থ পরিচালক মো. ফিরোজ আলম এবং বিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com