1. dailyainerkantho@gmail.com : admin :
সাজিদ হত্যাকান্ডের বিচারের দাবিতে আবারও সরব ইবি শিক্ষার্থীরা - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:০০|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

সাজিদ হত্যাকান্ডের বিচারের দাবিতে আবারও সরব ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 107 Time View

 

 

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে অবহেলা এবং খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিলম্ব হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইবি মিল্লাতিয়ান সোসাইটি’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় তাদের হাতে, সাজিদ হত্যার বিচার চাই; সাজিদ হত্যার তদন্ত কতদূর? স্যার আপনার সন্তান হলে কত দেরি করতেন? প্রশাসনের অনেক গুন বিচার রেখে পারছে ঘুম; এর পরের লাশ কি আমি হব? সিআইডির কাছে মামলা যাবে কবে, কিয়ামতের দিনে? বিচার নিয়ে টালবাহানা মানিনা মানবো না’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২ মাস হয়ে গেছে। প্রশাসন আমাদেরকে সিআইডি পিবিআইকে তদন্তভার দিয়েছে বলে আশ্বস্ত করেছে। কিন্তু আমরা দেখতেছি এখনও নাকি সিআইডি দায়িত্ব পাননি। আমাদের প্রশাসন কী করে? খুনিদের সাথে লিয়াজো করতেছে কিনা সেই প্রশ্ন রেখে গেলাম।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, খুনিদের অতিদ্রুত শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় এই ক্যাম্পাসকে অচল করে দেওয়া হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কাজ দেখি নাই। এমনকি ২ মাস হয়ে যাওয়ার পরও তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয় নাই । আমরা ধৈর্যের সাথে কর্মসূচি পালন করে যাচ্ছি, কিন্তু যদি অপরাধীকে প্রটেক্ট কারার চেষ্টা করা হয় ; তাহলে ক্যাম্পাসকে অচল করে দেওয়া হবে। আজকে থেকে আমাদের পদযাত্রা শুরু যতদিন পর্যন্ত না সাজিদ আব্দুল্লাহর মৃত্যু সুষ্ঠু তদন্ত ও বিচার না হয়।

তিনি আরও বলেন, সাজিদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদেরকেও ফাইন্ড-আউট করতে হবে। তারা সাজিদ আব্দুল্লাহকে নিয়ে রাজনীতি করে বড় হোমরা-চোমরা হয়ে যেতে চায়। তারা প্রকৃত অপরাধীদের খুুঁজে পেতে যতটুকু তাগিদ দেয় তার থেকে বেশি এর দিকে আঙুল তোলে ওর দিকে আঙুল তোলে— নিজের ফায়দা হাসিল করার জন্য তারা বেশি গুরুত্ব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com