1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১০:৩৪|

সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন

আতিকুর রহমান কামালী
  • Update Time : বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 247 Time View

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আজ শহরের পানসী রেষ্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোরুল ইসলামের সভাপতিত্বে এতে বিএনপি, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিসসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরীর যৌথ পরিচালনায় ইফতার পূর্ব মাহফিলে বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা শামসুদ্দীন ফিরিজপুরী, সৌদী আরব জমিয়তের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুকসিত, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, জেলা জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইন।

এছাড়া হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক আহমদী, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা নুর হোসাইন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম পলাশ, সাংবাদিক আল হেলালসহ জেলা পর্যায়ে প্রতিনিধি ও জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com