1. dailyainerkantho@gmail.com : admin :
হত্যা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে। - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২৪|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

হত্যা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে।

সহিদ উল্ল্যাহ ডেনী
  • Update Time : শুক্রবার, আগস্ট ১, ২০২৫,
  • 203 Time View

 

হত্যা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে

নিজস্ব সংবাদদাতা ( সহিদ উল্ল্যাহ ডেনী)

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাছুম মিয়া নামের এক যুবক নিহতের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনহাদুল হাসান ওরফে রাফিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার দুপুরে তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনীর মহিপাল থেকে জেলা ডিবি পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ জানিয়েছে, মিনহাদুল হাসানকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাছুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করেন মিনহাদুল হাসান ওরফে রাফি। সেসব ঝটিকা মিছিলের ভিডিও নিজের ফেসবুকেও প্রচার করতেন তিনি। এসব ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। শুক্রবার ভোরে গোপনে অবস্থান জানতে পেরে মিনহাদুল হাসানকে ফেনী থেকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তার অভিযানে ফেনী পুলিশ সহায়তা করে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি মিনহাদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে নিহত মাসুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি। সেই মামলায় শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মিনহাদুল হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দুটি এবং বুড়িচং থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho