1. dailyainerkantho@gmail.com : admin :
২২ ঘন্টা পর সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট করে তথ্য লোপাট - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:০৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

২২ ঘন্টা পর সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট করে তথ্য লোপাট

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 113 Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এর প্রায় ২২ ঘণ্টা পর রবিবার বিকেল ৩টায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে ফোন হস্তান্তর করতে গেলে দেখা যায় ফোন রিসেট দেওয়া হয়েছে। পরে ভুক্তভোগী সাংবাদিক ফোন ফেরত না নিয়ে ফের অভিযোগ দেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী উল্লেখ করেন, ‘আজ রবিবার (১৩ জুলাই) বিকেল ৩ টার দিকে প্রক্টর স্যার আমার ফোন ফিরিয়ে দেয়। প্রক্টর অফিসে আমি ফোন চালু করলে দেখতে পাই- ফোনটি রিসিট/ ফ্লাশ করা হয়েছে। ফোনে কোনো ডকুমেন্টস নাই। সেখানে আমার ও আমার বাবার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিলো। গত ৫ বছরের আমার পারিবারিক ও ক্যাম্পাসে আসার পর সাংবাদিকতা সমস্ত তথ্য সংরক্ষিত ছিলো। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। মোবাইলটি ফেরত না নিয়ে প্রক্টর অফিসে রেখে গিয়েছি।’

এসময় উপস্থিত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আজ (রবিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে অর্থনীতি বিভাগের সভাপতি সহ আরও কয়েকজন শিক্ষক এসে মোবাইলটা দিয়ে যায়। আমি গতকাল থেকে মোবাইলটা উদ্ধারের চেষ্টা করেও রেসপন্স পাইনি। ফোন রিসেটের বিষয়ে বিভাগের সভাপতিকে জানানো হয়েছে। সার্বিক বিষয়ে খতিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, শনিবার (১২ জুলাই) অর্থনীতি বিভাগের দুই বর্ষের ফুটবল ম্যাচ চলাকালে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আরিফ বিল্লাহকে মারধর ও তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এরপর সাংবাদিক নূর-ই-আলম ভিডিও করতে গেলে তাকেও ১০-১৫ জন শিক্ষার্থী মিলে মারধর করে। ঘটনাস্থলে পৌঁছানো সাংবাদিক রবিউলকেও মোবাইল নেওয়ার চেষ্টা করে তলপেটে লাথি মেরে ফেলে দেওয়া হয়। পুরো ঘটনার সময় উপস্থিত কেউই বাধা দিতে সাহস পায়নি, পরে কয়েকজন বড় ভাই এসে আহত সাংবাদিকদের উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com