1. dailyainerkantho@gmail.com : admin :
৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি - dailyainerkantho
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ২:০১|
শিরোনামঃ
ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ডিআরডিএফ’র নতুন উদ্যোগ ‘মনোকথা কেয়ার কার্ড’ এর উদ্বোধন রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার, কারাগারে প্রেরণ আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা! আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!! ইবি পূজা উদযাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ঢাবিতে নেকাব নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষিকা তাসনিমকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের বিশ্বের শীর্ষে ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইবির ৬ গবেষক

৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি

মো সাইফুল আলম সরকার
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬,
  • 22 Time View

 

৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: বাবার মৃত্যুর পর বড় ভাই মো. শিপলু খান রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে পৈতৃক সম্পত্তির অধিকাংশ এককভাবে ভোগদখল করছেন। ন্যায্য হিস্যা চাইতে গেলে তাদের ভয়ভীতি দেখানোসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের মেয়ে আয়শা আক্তার শিথিল।

রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আয়শা আক্তার শিথিল। তিনি বলেন, ‘আমার আব্বার সবুজবাগে ১৭টি ফ্ল্যাট এবং আদালতপাড়ায় বাড়ি থাকা সত্ত্বেও আমি পটুয়াখালীতে ৪ হাজার টাকা ভাড়ার বাসায় থাকি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কোনোরকমে জীবনযাপন করছি।’ তার ছোট ভাই শাখিল খানও থাকার জায়গা না পেয়ে বর্তমানে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলে জানান আয়শা।

আয়শার দাবি, বড় ভাই শিপলু ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি এককভাবে ভোগদখল করছেন। নিজেদের ন্যায্য হিস্যা চাইতে গেলে ক্যাডার বাহিনী দিয়ে তাদের ভয়ভীতি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তার মা ২০২৪ সালের ৭ মে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেন। একই দিনে তিনি নিজেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সম্পত্তিতে ন্যায্য অধিকার চেয়ে পটুয়াখালী পৌরসভায় আবেদন করা হয়।

আয়শা আরও বলেন, আমাদের বাবার পটুয়াখালীর আদালতপাড়া এলাকায় প্রায় ১০ কাঠা জমির ওপর একটি বাড়ি, সদর রোডে ছয়তলা হোটেল এবং সবুজবাগ এলাকায় বহুতল ভবন রয়েছে। ওই ভবনে ১৮টি ফ্ল্যাট রয়েছে। এসব সম্পত্তি থেকে আয় হলেও আমরা কোনো অংশ পাচ্ছি না। তিনি বলেন, এতকিছু থাকা সত্ত্বেও আমি পটুয়াখালীতে ৪ হাজার টাকা ভাড়ার বাসায় থাকি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কোনোরকমে জীবনযাপন করছি। ছোট ভাই শাথিল খান থাকার জায়গা না পেয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাথিল খান বলেন, স্বৈরাচার আমলে আমার ভাইয়ের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সখ্য ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। এখন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। ৪ বছর ধরে আমাকে বাসায় ঢুকতে দেয় না। আমরা সঠিক বিচার চাই।

উল্লেখ্য, লিখিত বক্তব্যে আয়শা আক্তার শিথিল বলেন, তাদের বাবা শাহজাহান খান ২০২২ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় হামলায় আহত হন এবং ২৮ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।

আয়শার দাবি, বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে তারা তিন ভাই-বোন। তবে বড় ভাই শিপলু খান ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সম্পত্তিগুলো এককভাবে ভোগদখল করছেন। তিনি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে বিচার চান।

আজকের সংবাদ সম্মেলনের পর যদি আমাদের এবং আমাদের পরিবারের উপর কোনো ধরনের হামলা, আঘাত, খুন বা অন্য কোনো ধরনের ক্ষতি সাধন করে তাহলে পরোক্ষ, প্রত্যক্ষভাবে তার দায়ভার শিপলু খান এবং তার পরিবারকে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com