1. dailyainerkantho@gmail.com : admin :
অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা  - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১০:১৫|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা 

ওমর ফারুক আহমেদ
  • Update Time : বুধবার, মে ১৩, ২০২৬,
  • 176 Time View

 

অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো কামরুল হাসান । আবেদনে তিনি অতিরিক্ত দায়িত্বের চাপে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সময় দিতে পারছেন না বলে উল্লেখ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মোঃ কামরুল হাসান  বর্তমানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ওই ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তবে এই পদ থেকে অব্যাহতি চেয়ে গত ১১ মে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, জেলা প্রশাসকের নির্দেশে আসমা ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে অতিরিক্ত এ দায়িত্ব পালনের কারণে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সময় দিতে পারছেন না বলেও তিনি আবেদনে উল্লেখ করেছেন।

আবেদনে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা তার মূল দায়িত্বের বাইরে হওয়ায় দীর্ঘদিন এ দায়িত্ব বহন করা তার জন্য কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় প্রশাসকের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামান বলেন এ অতিরিক্ত দায়িত্বের চাপে অব্যাহতি চাওয়ার বিষয়টি আমি অবগত আছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com