1. dailyainerkantho@gmail.com : admin :
অপরাধী রাজনৈতিক গ্যাং কর্তৃক গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে এবং খুন সন্ত্রাস স্বৈরদস্যুতার হিংস্র রাজনীতি বর্জন করে মানবতার রাজনীতির আহবানে ইনসানিয়াত বিপ্লবের মানববন্ধন - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:২২|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

অপরাধী রাজনৈতিক গ্যাং কর্তৃক গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে এবং খুন সন্ত্রাস স্বৈরদস্যুতার হিংস্র রাজনীতি বর্জন করে মানবতার রাজনীতির আহবানে ইনসানিয়াত বিপ্লবের মানববন্ধন

মো: আব্দুল্লাহ আল মামুন
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 190 Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 107.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

গাজীপুরে খুন সন্ত্রাস দ্বৈরদস্যুতা ভিত্তিক বিভিন্ন অপরাধী রাজনৈতিক দলের অপরাধ তুলে ধরায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে মবসন্ত্রাস করে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানবতা রাজনীতি ভিত্তিক দল ইনসানিয়াত বিপ্লব মানববন্ধন করে।

আজ ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে নেতৃত্ব দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব শেখ রায়হান রাহবার।

মানববন্ধনে প্রেরিত বাণীতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত অন্যায়ের বিরুদ্ধে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মর্মান্তিক হত্যাকান্ড সত্যের কণ্ঠ রুদ্ধ করে সমাজ ও দেশকে মানবতার বিধ্বংসী অপরাধী রাজনীতির গ্রাসে ধ্বংস করার ষড়যন্ত্র।

দেশে চলমান ব্যাপক খুন দস্যুতা চাঁদাবাজি দুর্নীতি মবসন্ত্রাসের পিছনে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী হিংস্র সাম্প্রদায়িক স্বৈররাজনীতি ও বস্তুবাদী জাতীয়তাবাদী পাশবিক স্বৈরদস্যুতার ধারক ক্ষমতা লোভী সন্ত্রাসী রাজনৈতিক গ্যাং জড়িত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি ব্যতীত কখনো জীবনের সুরক্ষা এবং নিরাপদ সমাজ ও রাষ্ট্র হবে না।

একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানুষকে সত্য ও মানবতার শত্রু হিংস্র পাশবিক অমানুষ বানায় উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, একক ধর্মের নামে ধর্মের শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদী একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ও মানবতা বিধ্বংসী উগ্র বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ই দেশ দুনিয়ায় সকল খুন জুলুম ও মানবজীবনের সকল দুর্দশা সংকটের মূল উৎস।

আল্লামা ইমাম হায়াত বলেন, সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতা যুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ই সকল একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির খুন-সন্ত্রাস-দস্যুতা থেকে জীবন ও রাষ্ট্রকে বাঁচানোর একমাত্র উপায়।

আল্লামা ইমাম হায়াত বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও খুনী চক্রের সবার গ্রেপ্তার দাবি করেন এবং তার জন্য দয়াময় আল্লাহতাআলার মাগফেরাত ও প্রাণাধিক প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কামনা করেন।

জীবনের ঝুঁকি নিয়ে অপরাধী রাজনীতির চত্রের মুখোশ উন্মোচন করে সমাজ ও দেশকে রক্ষার জন্য সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মত্যাগ অনুসরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত এলাকায় তার নামে একটি সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান নামকরণের দাবি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho