1. dailyainerkantho@gmail.com : admin :
অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:০৯|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক

এস এম আনোয়ার
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬,
  • 16 Time View

 

এস এম আনোয়ার,
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কৃষকের স্বপ্নজুড়ে এখন বোরো আবাদ। কিন্তু মৌসুম শুরুর আগেই অসময়ের টানা বৃষ্টিতে সেই স্বপ্নে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত তিন দিনের বৃষ্টিতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বোরো বীজতলাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। নিচু জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বীজতলার চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আগাম বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

রোববার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্থানে কৃষকরা বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে অনেক বীজতলা পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও বীজতলায় পানি জমে থাকায় চারার গোড়া পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে বীজতলার ব্যাপক ক্ষতির পাশাপাশি বোরো চাষাবাদও বিলম্বিত হতে পারে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বোরো মৌসুমে মনোহরগঞ্জে ১০ হাজার ২০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল। চলতি মৌসুমেও সমপরিমাণ কিংবা আরও বেশি জমিতে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুতেই প্রতিকূল আবহাওয়া কৃষকদের নতুন করে উদ্বেগের মধ্যে ফেলেছে।

মনোহরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার জানান, গত তিন দিনের টানা বৃষ্টিতে উপজেলায় ৬ হেক্টর সবজি, ১০ হেক্টর সরিষা এবং ০.৫ হেক্টর বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির এ তথ্য জেলা কৃষি বিভাগকে জানানো হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
তিনি আরও জানান, বীজতলায় পানি জমে থাকলে দ্রুত আইল কেটে পানি বের করে দিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চারার যথাযথ পরিচর্যা এবং প্রয়োজনে বিকল্প বীজতলা তৈরির প্রস্তুতি রাখতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।

অন্যদিকে, স্থানীয় কৃষক হুমায়ূন কবিরসহ কয়েকজন চাষি জানান, বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ কিনতে ইতোমধ্যে তাদের বেশ অর্থ ব্যয় হয়েছে। এ অবস্থায় বীজতলা নষ্ট হলে নতুন করে বীজতলা তৈরি করতে অতিরিক্ত খরচের পাশাপাশি সময়ও নষ্ট হবে। এতে নির্ধারিত সময়ে জমিতে ধানের চারা রোপণ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

কৃষকদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং কৃষি বিভাগের মাঠপর্যায়ের কার্যকর সহযোগিতা নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com