1. dailyainerkantho@gmail.com : admin :
আগামীতে ইসলামের পক্ষে ব্যালট হবে একটাই.... ফয়জুল করিম - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:০৭|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

আগামীতে ইসলামের পক্ষে ব্যালট হবে একটাই…. ফয়জুল করিম

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 89 Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, আগামী নির্বাচনে ইসলামী সব দল যদি ঐক্যবদ্ধ হয়ে একটি ব্যালট বাক্সে ভোট দেয়, তাহলে শিয়ালও এ দেশ থেকে পালাতে বাধ্য হবে। শনিবার বিকেলে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বাগেরহাটের চারটি নির্বাচনী আসন পুনর্বহাল ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপি দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। ক্ষমতা যাওয়ার আগেই তারা হাটবাজার দখল করেছে। তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, তাহলে ব্যবসায়ীসহ কেউই নিরাপদ থাকবে না। আপনারা নৌকাকে ক্ষমতায় এনেছেন, ধানের শীষকে এনেছেন, নাঙ্গলকেও ক্ষমতায় এনেছেন। একবার ইসলামকে ক্ষমতায় আনুন, তাহলে দেশের সব শ্রেণির মানুষ নিরাপদ থাকবে।

ইসলামী আন্দোলনের যুবনেতা এইচ.এম. ইসমাইল হোসেন এবং মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় আইন উপদেষ্টা এডভোকেট আতিয়ার রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক নূরী, অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, মোল্লা মুজিবুর রহমান শামীম, কেন্দ্রীয় যুবনেতা মাওলানা আবু বকর, সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সেক্রেটারি মুফতি নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা, যুবনেতা মুফতি তরিকুল ইসলাম, ছাত্রনেতা এইচ.এম. মোহাম্মাদুল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho