1. dailyainerkantho@gmail.com : admin :
আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা! - dailyainerkantho
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:১১|
শিরোনামঃ
নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

মিরু হাসান
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬,
  • 85 Time View

 

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

মিরু হাসান
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে নসরতপুর ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সান্তাহার পৌরসভা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা সান্তাহার পৌরসভা একের পর এক আক্রমণ চালিয়ে নশরতপুরের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

খেলা শেষে মাঠে নেমে বিজয়ী দলের খেলোয়াড়দের স্বাগত জানান সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগম এবং সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার। এ জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সান্তাহার পৌরসভার প্রতিপক্ষ হয়েছে চাঁপাপুর ইউনিয়ন পরিষদ। এবং ১৩ অক্টোবর বিকেল ৪ টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনালে মুখোমুখি হবে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ।

এর আগে গত সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজ, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। প্রতিটি ম্যাচেই মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com