1. dailyainerkantho@gmail.com : admin :
আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৬:৩১|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী

মো ইপাজ খাঁ
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 209 Time View

 

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী

মো ইপাজ খাঁ মাধবপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন মোত্তাকিম চৌধুরী। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মোত্তাকিম চৌধুরী বিভিন্ন এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তিনি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন।
সাম্প্রতিক সময়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন।
মোত্তাকিম চৌধুরী বলেন, “আন্দিউড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য। জনগণ সুযোগ দিলে তাদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
এদিকে স্থানীয়দের একাংশের মতে, নির্বাচনী পরিবেশ পুরোপুরি শুরু না হলেও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গণসংযোগ ইতোমধ্যে জোরদার হয়েছে। সেই ধারাবাহিকতায় মোত্তাকিম চৌধুরীর মাঠপর্যায়ের উপস্থিতিও ভোটারদের নজর কাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com