1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে জুলাই শহীদদের রূহের মাগফেরাতে দোয়া - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৩৯|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

ইবিতে জুলাই শহীদদের রূহের মাগফেরাতে দোয়া

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 90 Time View

চব্বিশের জুলাই-আগস্ট ১ম বার্ষিকী উপলক্ষে অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু ইউসুব, শাখা ছাত্রদলের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন,”ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল, সেসময় যেমন দেশের স্বার্থে আমরা এক হয়েছিলাম, সবসময়ই দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,”আপনি গণতন্ত্রের কথা বলেন, ন্যায়ের কথা বলেন গত ১৫ বছর এই সুযোগ দেয়া হয় না। স্বাধীনভাবে কথা বলার সার্টিফিকেট আপনাকে জুলাই শহিদেরা এনে দিয়েছে। জালিমের হাত থেকে বাচাতে বুলেটের সামনে বুক পেতে রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা ভোগ করছি। প্রায় ১৬৮১ জন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এ জুলাই বিপ্লব সফল হয়েছে। কতো মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আহত হয়েছে তাদের রক্তের সাথে গাদ্দারি করা যাবে না। জুলাই বিল্পবের সময় যখন ফ্যাসিস্ট হাসিনা সমস্ত মিডিয়া বন্ধ করে হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলো তখন তাদের মুখে থুথু দিয়েছিল। এইসব জালিমদের আবার পুনর্বাসন করা মানে শহিদদের রক্তের সাথে বেইমানি করা। যারা জুলাইয়ে নিহত হয়েছে তাদের মতো আত্মত্যাগ করার সাহস আপনার আমার নাই কিন্তু তারা করে গেছে। জুলাই বিরোধী কিছু করা মানে শহিদদের রক্তের সাথে গাদ্দারি করা। জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবার ও আত্মীয় স্বজনদের কোনো সদস্য আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় তাদেরকে বিশেষ সুবিধা দিবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho