
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানী ভাইয়ের মা আজ আনুমানিক বিকেল ৩টা’র দিকে ময়মনসিংহ জেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
মরহুমার মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।