1. dailyainerkantho@gmail.com : admin :
উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:০৯|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান

আতিকুর রহমান কামালী
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 170 Time View

আতিকুর রহমান কামালী : পাকিস্তান উলামায়ে জমিয়তের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান (দামাত বারকাতুহু) বলেছেন, খতমে নবুয়তের আকিদা সমগ্র উম্মতে মুসলিমার যৌথ ইস্যু, কোনো দেশের সীমাবদ্ধ বিষয় নয়। রাসূলুল্লাহ ﷺ -এর পরে আর কোনো নবী আসবে না—এ বিশ্বাসের উপর মুসলমানদের দৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত।

আজ শনিবার ১৫ নবেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বক্তব্য দিতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন আমাকে এবং পাকিস্তানের বহু ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়ার মাধ্যমে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ আকিদাগত বিষয়ে উম্মাহর ঐক্যকে সামনে এনেছে। আমি এখানে এসে উম্মতের শক্ত ঐক্যের চিত্র দেখছি।

তিনি আরও বলেন, তাহরীক-এ-তাসানসুল কোনো বিভেদের আন্দোলন নয়; এটি ঐক্য ও আকিদা রক্ষার আন্দোলন। পাকিস্তানের ওলামায়ে কেরাম এখানে শুধু উপস্থিতি জানাতে আসেননি—বরং তারা একটি পয়গাম নিয়ে এসেছেন বাংলাদেশের মুসলমানদের জন্য। আর এখান থেকে আমি পয়গাম নিয়ে যেতে চাই পাকিস্তানের মুসলমানদের কাছে।

মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমান—দুই দেশের হলেও এক আকিদা, এক শক্তি। আজকের এই খতমে নবুয়ত মহাসমাবেশ দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব, সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী করবে। মোহাব্বতের এই সম্পর্ক ইনশাআল্লাহ আরও গভীর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com