1. dailyainerkantho@gmail.com : admin :
একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম, দিনমজুর বাবার আনন্দ-দুশ্চিন্তা - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম, দিনমজুর বাবার আনন্দ-দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 591 Time View

কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে তিন পুত্রসন্তান প্রসব করেছেন হাসিনা বেগম (৩৫) নামে এক নারী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসিনা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের কৃষিশ্রমিক ওলি মিয়ার স্ত্রী। এর আগেও তাদের ঘরে তিনটি পুত্রসন্তান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে প্রসব ব্যথা নিয়ে হাসিনা বেগম ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং রাত সাড়ে ৮টায় সফলভাবে একে একে তিনটি সন্তান প্রসব করানো হয়।

নবজাতকদের বাবা ওলি মিয়া বলেন, আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন, এতে আমরা খুশি। কিন্তু আমি দিনমজুর হিসেবে কৃষিকাজ করে কোনো রকমে সংসার চালাই। আগেও তিনটি ছেলে আছে। এখন ছয়টি সন্তান নিয়ে কীভাবে তাদের খরচ চালাবো, দুধ-পোশাক-ওষুধের খরচ মেটাবো, সেটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছি।

প্রসবের পর আবেগাপ্লুত হয়ে হাসিনা বেগম বলেন, ডাক্তার-নার্সরা তিনটি ছেলে কোলে তুলে দিল, তখন চোখে পানি চলে এলো। খুশি তো হয়েছি, তবে চিন্তাও কম নয়। কারণ আমাদের আরো তিনটি ছেলে রয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, যেন সবাই ভালো থাকে।

হলিটাচ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম বলেন, হাসিনা বেগম প্রসব ব্যথা নিয়ে আমাদের হাসপাতালে আসলে প্রয়োজনীয় পরীক্ষা করি এবং তিনটি বাচ্চা থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে সিজার করে সফলভাবে তিন নবজাতককে বের করি। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল, কিন্তু আল্লাহর রহমতে সফল হয়েছি।

তিনি আরো বলেন, ওই পরিবারটি অস্বচ্ছল হওয়ায় আমরা হাসপাতাল থেকে মানবিক সহায়তা দিয়েছি এবং চেষ্টা করবো ভবিষ্যতেও পাশে থাকতে। আমরা চাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক এই শিশুদের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com