1. dailyainerkantho@gmail.com : admin :
এনসিপি জদি কখনো দাঁড়ায় আখতার হোসেনের জন্য দাঁড়াবে- রাশেদ খাঁন। - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:১৪|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

এনসিপি জদি কখনো দাঁড়ায় আখতার হোসেনের জন্য দাঁড়াবে- রাশেদ খাঁন।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 123 Time View

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উচিত আখতার হোসেনকে অনুসরণ করা। এনসিপি যদি দাঁড়ায় তবে আখতারের সততা ও সহনশীলতার উপর দাঁড়াবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

এনসিপি মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটোয়ারীর ‘উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত’ বক্তব্য ইস্যুতে শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ খানের পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

নাসির উদ্দিন পাটোয়ারী ইতোপূর্বে যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে বক্তব্য দেয়, তার পরেরদিন চাঁদপুরে তার একটা সমাবেশ ছিল। জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে চাঁদপুরের সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিলো। তখন রমজানের সময়। সমাবেশে যাতে কোনো ঝামেলা না ঘটে সেজন্য নাসিরুদ্দিন পাটুয়ারী রাত ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে কল দেন। এরপর সালাউদ্দিন আহমেদ ভাই সেসময়ই চাঁদপুরের নেতৃবৃন্দকে বলে দেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়।

বেশ কয়েক মাস আগে নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপির বর্তমান আরও কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাসায় বসেছিলেন। সেখানে দেশ, জাতি, রাজনীতি, নির্বাচন নিয়ে বেশ আলোচনাও করেন তারা। বিষয়গুলো আমি আর বিস্তারিত না বলি। তার সাথে অনেক আলাপচারিতায় তিনি এনসিপির নেতাদের প্রতি সবসময় আন্তরিক ভাষায় কথা বলেছেন। ঐকমত্য কমিশনেরও বৈঠকের এমন কিছু হাস্যোজ্জ্বল ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।

সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে আমার ও ভিপি নুরুল হক নুরের সম্পর্ক বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সময় থেকে। হাসিনার পতন নিয়ে কি করা যায় অসংখ্য আলোচনা তার সাথে হয়েছে। এমনকি ২০২৪ এর জুনে যখন কোটা সংস্কার আন্দোলন আবারও শুরু হয়, তখন সালাউদ্দিন আহমেদ ভাই, নুরুল হক নুর ও আমি একসাথে অনেক বিষয় সমন্বয় ও আলোচনা করেছি।

তিনি এতো আন্তরিক মানুষ, যারা তার সাথে মিশতে পারেননি, তারা হয়তো বুঝবেন না। যারা তার সাথে মিশতে পেরেছেন, তারা প্রত্যেকে তার আচরণ ও মেধার প্রশংসা করতে বাধ্য। আজকে তার বাড়ির পাশে গিয়ে তাকে নিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য অত্যন্ত উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত। ফলশ্রুতিতে স্থানীয় নেতাকর্মীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটাও দুঃখজনক ও অপ্রত্যাশিত। আমি মনে করি এনসিপির নেতাদের উচিত আখতার হোসেনকে অনুসরণ করা। এনসিপি যদি দাঁড়ায় তবে আখতারের সততা ও সহনশীলতার উপর দাঁড়াবে। আর বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সহনশীল হতে হবে। বক্তব্যের উসকানির ফাঁদে পড়ে ঘোলাটে পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। তাই বড় দল হিসেবে অনেককিছু হজম করুন। আমি আজকের ঘটনার নিন্দা জানাই। এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। নইলে বিভাজনের ফলে আবারও ১/১১ সৃষ্টি হলে, হাসিনা ফিরবে। তখন কারও রক্ষা হবে না। সকলে সহনশীল হোন, ধৈর্য ধরুন। নইলে বিপদ কিন্তু সবার….

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com