1. dailyainerkantho@gmail.com : admin :
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে দ্রুত নির্বাচন ও প্রশাসকের নিরপেক্ষ ভূমিকার আহ্বান - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:০২|
শিরোনামঃ
বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে দ্রুত নির্বাচন ও প্রশাসকের নিরপেক্ষ ভূমিকার আহ্বান

সাইফুল আলম সরকার
  • Update Time : রবিবার, মে ২৪, ২০২৬,
  • 137 Time View

 

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে দ্রুত নির্বাচন ও প্রশাসকের নিরপেক্ষ ভূমিকার আহ্বান

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   দেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি ৫ই আগষ্টের পর হতে গভীর সংকটে নিমজ্জিত ও পুরোপুরি কয়েকজন সুবিধাবাদীদের হাতে বন্দী এবং এই বন্দিশালা হইতে মুক্ত হতেই বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান কমিটি ও প্রশাসক নিয়োগ ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদ।
শনিবার ২৩শে মে ২০২৬ইং রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসকের কার্যক্রম চালু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের সভাপতি ও সমিতির সাবেক পরিচালক আনোয়ার হোসেন বেলু। এই সময় আরো উপস্থিত ছিলেন বিসিডিএস এর সাবেক পরিচালক ও সাবেক সহ-সভাপতি আতাউর রহমান খোকা, সাবেক সহ-সভাপতি কবির উদ্দিন বাবলু, সাবেক পরিচালক কাজী রফিকুল ইসলাম, সিএম জাকারিয়া, সাবেক পরিচালক ও সহ-সভাপতি মনির আহমেদ মনা, এখানে আরো উপস্থিত ছিলেন সুদূর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগ সহ অন্যান্য বিভাগের নেতৃবৃন্দ।

সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি দেশের বাণিজ্য সংগঠনসমূহের মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন। ঔষধ ব্যবসার খুচরা ও পাইকারি কমবেশি ৬ (ছয়) লক্ষ হইতে ৭ (সাত) লক্ষ ব্যবসায়ী জড়িত। সর্বশেষ বিসিডিএস কেন্দ্রীয় নির্বাচনে বৈধ ভোটারের সংখ্যা ছিল ১৬ (খোলো) হাজারের অধিক। যাহা বাণিজ্য মন্ত্রণালয়ের ও এফবিসিসিআই এর অধিভূক্ত বাণিজ্য সংগঠন সমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের নির্বাচনের পর সংগঠনের নেতৃত্বে অনিয়ম ও দ্বন্দ্ব তৈরি হয়। তৎকালীন সভাপতি শাহজালাল বাচ্চু বিদেশে চলে যাওয়ার পর সংঘবিধি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর না করে দ্বিতীয় সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এ নিয়ে উচ্চ আদালতে রিট হলে আদালত প্রশাসক নিয়োগের নির্দেশনা দেন বলে দাবি করেন তারা। পরে বাণিজ্য মন্ত্রণালয় একজন যুগ্ম সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ওই নিয়োগ নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আদালতের নির্দেশনার পরও একটি পক্ষ সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে সভা আহ্বান করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও দাবি  করেন তারা।

সংবাদ সম্মেলনে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের নেতারা বলেন, “বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। ফলে সংগঠনে অনিশ্চয়তা ও অচলাবস্থা তৈরি হয়েছে।”
সংবাদ সম্মেলনে দ্রুত প্রশাসকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের নেতারা সরকারের প্রতি আহ্বান জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com