1. dailyainerkantho@gmail.com : admin :
কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:২৯|

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 102 Time View

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বলুহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজমপুর গ্রামের শফিকুল ইসলাম (১৯) এবং তাঁর চাচাতো ভাই হাবিবর রহমান (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শফিকুল ও হাবিব মোটরসাইকেলযোগে বলুহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বলুহর প্রজেক্ট এলাকার ডাকাততলা ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাবিবর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই ভাইয়ের পরিবারে চলছে আহাজারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com