
জিএস পদে নির্বাচিত হয়েছেন মো. রায়হান খান [গণ বিশ্ববিদ্যালয়, পশু চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ]। এজিএস পদে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন [গণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (এমপিবিএমই)]।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল থেকে জানা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ইয়াসিন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রায়হান। এ ছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন সামিউল।